Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু

এখন সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর , ২০২৬, ১০:০৬:১৯ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোর কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। মৃত কয়েদির নাম অরুই বাড়ই (৬৩)। তিনি বাগেরহাটের রামপাল উপজেলার নদীর হোলা গ্রামের রবীন্দ্রনাথের ছেলে। তার কয়েদি নম্বর ৭৮২৯-এ। যশোর কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত জেলার আবিদ আহমেদ জানান, অরুই বাড়ই কারাগারের অভ্যন্তরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, অরুই বাড়ইকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)