Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ১৯৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

এখন সময়: শুক্রবার, ৪ সেপ্টেম্বর , ২০২৬, ০৪:০৫:২৪ পিএম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত ১৯৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। উল্লেখ্য, এবারে উপজেলার ১৭৪ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭১টি বিদ্যালয় থেকে ১৯৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এরমধ্যে ৭৬ জন ট্যালেন্টপুল এবং ১১৭ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এইচ. এম. রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহবুবুর রহমান মিলন, রেজাউল ইসলাম ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন। এ সময় ইউএনও রেজওয়ানা নাহিদ বলেন, প্রাথমিক শিক্ষাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের ভিত্তি তৈরি করে। যারা বৃত্তি পেয়েছে, তারা নিজেদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে। এই অর্জন শুধু তাদের নয়, তার পরিবার, শিক্ষক এবং পুরো উপজেলার জন্য গর্বের বিষয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)