Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কোটচাঁদপুর জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতার ক্রেস্ট সনদ পেলেন সেপ্টেম্বরে

এখন সময়: শুক্রবার, ৪ সেপ্টেম্বর , ২০২৬, ০৪:০৪:৩২ পিএম

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জানুয়ারি মাসে। আর বিজয়িরা ক্রেস্ট, সনদ পেলেন সেপ্টেম্বরে। বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর উপজেলা অডিটোরিয়াম থেকে বিজয়িদের হাতে এই পুরস্কার তুলে দেন সংশ্লিষ্টরা। এদিকে সাবেক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ওই টাকা তুলে নয় ছয় করার কারনে বিজয়িদের পুরস্কার পেতে বিলম্ব হওয়ার অভিযোগ উঠলেও বাজেট পাশ না হওয়ায় পুরস্কার দেয়া সম্ভব হয়নি বলে দাবি করেন ওই কর্মকর্তা। জানা যায়, প্রতি বছরের মত চলতি বছর জানুয়ারি মাসে কোটচাঁদপুরে পালিত হয় জাতীয় শিক্ষা সপ্তাহ। ওই শিক্ষা সপ্তাহে এ বছর ২৫ টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কৃতিত্বের স্বাক্ষর রাখেন খেলা ধুলা সহ বিভিন্ন ইভেন্টে। তবে জানুয়ারি মাসে প্রতিযোগিতায় অংশ করে বিজয়ী হলেও বিজয়ের স্বাদ পেতে তাদের অপেক্ষা করতে হয় সাত মাস। বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর অডিটোরিয়ামে বর্তমান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নেছার উদ্দিন দায়সারা গোছের আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে বিজয়িদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় অতিথিবৃন্দ ও রাজনৈতিক নেতাকর্মীদের কাউকে দেখা যায়নি অনুষ্ঠানে। শুধুমাত্র বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও বিজয়ী ছাত্র ছাত্রীদের চোখে পড়ে। বিষয়টি নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের এ্যাম্বাসিডর এনসিপি নেতা হৃদয় আহম্মেদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নেছার উদ্দিন,উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার ফারুক আহম্মেদ, কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, কোটচাঁদপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহক আলী,কুল্লোগাছা আসাননগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুর রহমান (নান্নু)। এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন,কয়েক দিন আগে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে বসেছিলাম। ওই সময় মাধ্যমিক কর্মকর্তা অনুষ্ঠানের জন্য মৌখিক ভাবে দাওয়াত করেন। তবে আজ যে সেই অনুষ্ঠান ছিল সেটা আমাকে আর জানানো হয়নি। গণমাধ্যম কর্মী ও কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মঈন উদ্দিন খান বলেন,এই পুরস্কার বিতরণের টাকা সাবেক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকী বিল্লাহ আত্মসাৎ করেছিল। আমরা জানতে পেরে বিষয়টি নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিজয়িদের এই পুরস্কার দেয়ার ব্যবস্থা করেন বর্তমান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নেছার উদ্দিন। আর সেখানে আমাদেরকে জানানো হয়নি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)