Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর শিক্ষা বোর্ডে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু, ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর

এখন সময়: বুধবার, ২ সেপ্টেম্বর , ২০২৬, ১২:৩৮:২০ এম

নিজস্ব প্রতিবেদক: যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পরীক্ষার অনলাইনে ফি জমা দেওয়ার সর্ব শেষ সময় আগামী ১৩ সেপ্টেম্বর। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. হোসেন আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। ফরম পূরণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশাবলী সময়সীমা: আগামী ১ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে বিদ্যালয়গুলোকে অনলাইনে ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে হবে। অনলাইনের মাধ্যমে ফি জমা দেওয়া যাবে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। ফি নির্ধারণ: পরীক্ষার্থী প্রতি ফরম পূরণের ফি ৪০০ টাকা এবং কেন্দ্র ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কেন্দ্র চূড়ান্ত হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেন্দ্র ফি সরাসরি সংশ্লিষ্ট কেন্দ্র সচিবের কাছে হস্তান্তরিত হবে। আবেদন প্রক্রিয়া: প্রতিষ্ঠান প্রধানদের যশোর বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ‘ঙঁৎ ঝবৎারপবং’ থেকে ‘ওহংঃরঃঁঃব চধহবষ’-এ ঊওওঘ ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর বামপাশের মেনুবার থেকে ঝপযড়ষধৎংযরঢ় ঈষধংং ৮ ২০২৬ মেনুতে ক্লিক করে সম্ভাব্য তালিকা থেকে ফরম পূরণ করতে হবে। বিশেষ নির্দেশনা ও নিয়মাবলী ইংরেজি ভার্সন: পরীক্ষায় বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমেই অংশগ্রহণের সুযোগ থাকবে। তবে ইংরেজি ভার্সনের পরীক্ষার্থী থাকলে প্রতিষ্ঠান প্রধানকে ১০ সেপ্টেম্বরের মধ্যে বিষয় কোড ও পরীক্ষার্থীর সংখ্যাসহ তালিকা সশরীরে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে জমা দিতে হবে। ব্যর্থতায় ইংরেজি ভার্সনে পরীক্ষা নেওয়া সম্ভব না হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধান বহন করবেন। প্রতিষ্ঠান পরিবর্তন: কোনো অবস্থাতেই এক প্রতিষ্ঠানের নিবন্ধিত শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে অংশ নিতে পারবে না। তবে পিতামাতার বদলি বা যুক্তিযুক্ত কারণে প্রতিষ্ঠান পরিবর্তন হয়ে থাকলে ‘জুনিয়র বৃত্তি পরীক্ষা নীতিমালা’-র আলোকেই ফরম পূরণ করতে হবে। উল্লেখ্য, প্রয়োজনে এই ফরম পূরণের কার্যক্রম স্থগিত করা কিংবা সময় বাড়ানো-কমানোর সর্বাত্মক ক্ষমতা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)