Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শা সীমান্তে বিদেশি পিস্তল-ম্যাগাজিন উদ্ধার

এখন সময়: শুক্রবার, ৪ সেপ্টেম্বর , ২০২৬, ০৫:১৪:২৯ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল: যশোরের শার্শা সীমান্ত থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার পাঁচভূলাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচারসহ বিভিন্ন অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় পাঁচভূলাট বিওপির সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা বিদেশি পিস্তলের আনুমানিক মূল্য ১ লাখ টাকা এবং ম্যাগাজিনের মূল্য ৫ হাজার টাকা। জব্দ করা অস্ত্র ও ম্যাগাজিনের মোট মূল্য ১ লাখ ৫ হাজার টাকা। উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)