Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নানা আয়োজনে যবিপ্রবিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

এখন সময়: বুধবার, ২৬ আগস্ট , ২০২৬, ১২:৪৮:০৮ এম

যবিপ্রবি প্রতিনিধি : ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের উদ্যোগে বর্ণিল শোভাযাত্রা, গবেষণা পুকুরে পোনা অবমুক্তকরণ, সংক্ষিপ্ত আলোচনা সভাসহ দিনব্যাপী নানা আয়োজনে এই দিনটি উদযাপন করা হয়। মঙ্গলবার যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের এফএমবি বিভাগ আয়োজিত নানা কর্মসূচির উদ্বোধন করেন। এসময়ে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। কর্মসূচি শুরু হয় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক হয়ে গবেষণা পুকুর সংলগ্ন রাস্তায় গিয়ে শেষ হয়। পরে গবেষণা পুকুরে বিভিন্ন জাতের পোনা অবমুক্ত করা হয়। শিক্ষার্থীরা রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। শোভাযাত্রা ও পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা করেন প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল । বিশেষ অতিথির বক্তব্য রাখেন যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান । সভাপতির বক্তব্য রাখেন এফএমবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুর রহমান। অনুষ্ঠানে যবিপ্রবির এফএমবি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. সুব্রত মন্ডল, অধ্যাপক ড. মঞ্জুরুল হক, অধ্যাপক ড. মীর মোশাররফ হোসেন সহ এফএমবি ও বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)