Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দাইতলা ব্রিজ এলাকা থেকে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

এখন সময়: বুধবার, ২৬ আগস্ট , ২০২৬, ১২:০১:০৪ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরে ৪৪ লাখ টাকার ১শ’৯২ দশমিক ৪৫ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ময়ুর (৪২) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের ধলু মিয়ার ছেলে। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক টহলদল যশোর সদরের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় ময়ুরকে আটক ও তল্লাশীকালে তার শরীরে বিশেষভাবে লুকানো দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মূল্য ৪৪ লাখ ৫৯ হাজার ৬শ’৬৬ টাকা। এছাড়া তার কাছ থেকে একটি স্মার্ট মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬শ’ টাকা জব্দ করা হয়। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে ময়ুর জানিয়েছেন, ঢাকা থেকে স্বর্ণের বার দুটি নিয়ে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। আটক ময়ুরের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বিকেলে থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। স্বর্ণ পাচারকারীদের আটকে সীমান্ত এলাকায় বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)