Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে পাওনা টাকা নিয়ে বিরোধ, যুবক ছুরিকাহত

এখন সময়: বুধবার, ২৬ আগস্ট , ২০২৬, ০২:৫১:৫৮ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর শহরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রুবেল (৩৬) নামে এক যুবক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) রাতে আরএন রোড নতুন বাজারে এ ঘটনা ঘটে। আহত রুবেল আরএন রোড নতুন বাজার এলাকার হাসানের ছেলে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির পর চিকিৎসক ঢাকায় রেফার্ড করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রুবেলের সঙ্গে তার আপন ছোট ভাই নিপু (৩০) ও মামাতো ভাই আকাশের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা চাকু দিয়ে রুবেলের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। পরে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার শরীরের বিভিন্ন স্থানে ২০ টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, ভর্তির সময় রুবেলের অবস্থা আশঙ্কাজনক ছিল। উন্নত চিকিৎসার জন্য সার্জারী বিভাগের ডাক্তাররা তাকে রাতেই ঢাকায় পাঠিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)