Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাংবাদিক সিরাজুল ইসলামের পায়ে জটিল রোগ, রাজশাহী মেডিকেলে ভর্তি

এখন সময়: মঙ্গলবার, ২৮ জুলাই , ২০২৬, ১২:৪৬:৪৮ এম

কেশবপুর (পৌর) প্রতিনিধি : কেশবপুরে দৈনিক স্পন্দন পত্রিকার প্রতিনিধি সাংবাদিক সিরাজুল ইসলাম পায়ের জটিল রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন। তার পায়ে জটিল অপারেশন করা হয়েছে। তার সুস্থতা কামনা করেন স্পন্দন পরিবার। সাংবাদিক সিরাজুল ইসলাম (৫৮) দীর্ঘদিন যাবৎ ডান পায়ের আঙ্গুলের জটিল রোগে ভুগছিলেন। গত ২০২৩ সালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে প্রথম দফা পায়ের জটিল অপারেশন করে পায়ের একটি আঙ্গুল কেটে ফেলা হয়েছিল। কিন্তু ক্ষতস্থান ভালোভাবে সুস্থ হওয়ার আগেই পুনরায় বাকী আঙ্গুলগুলো আক্রান্ত হয়।বর্তমান জটিল অবস্থা তৈরি হওয়ায় তাকে গত ২৫ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং ২৬ জুলাই আবারও প্রথম দফা পায়ের অপারেশন করা হয়েছে। ২৭ জুলাই রাজশাহী ইবনে সিনায় তার শরীরের যাবতীয় পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)