Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কবি কাসেদুজ্জামান সেলিমের সহধর্মিনী মিনির ইন্তেকাল, শোকের ছায়া

এখন সময়: মঙ্গলবার, ২৮ জুলাই , ২০২৬, ১২:৪৮:৪১ এম

নিজস্ব প্রতিবেদক : সন্তান হারানোর প্রগাঢ় কষ্ট বুকে চেপে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন যশোর ইনস্টিটিউটের সহ-সভাপতি, কবি কাসেদুজ্জামান সেলিমের সহধর্মিনী ফিরোজা জামান মিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। রোববার দিবাগত রাত সাড়ে তিনটায় উপ শহরের এ ব্লকের নিজ বাসভবনে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ১৭ এপ্রিল তার বড় ছেলে ঐশিক কক্সবাজারের সমুদ্রে ডুবে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছে। প্রিয় সন্তানকে হারানোর সেই শোক হয়তো কখনোই কাটিয়ে উঠতে পারেননি এই মা; অবশেষে সেই সন্তানের কাছেই যেন ফিরে গেলেন তিনি। ফিরোজা জামানের আকস্মিক প্রয়াণের খবর ছড়িয়ে পড়লে যশোরের সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে। সংবাদের পরপরই বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাঁর বাসভবনে ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মায়ের মরদেহ রেখে ছোট ছেলে ইসরাক পরীক্ষার হল থেকে ফিরে আসর বাদ মায়ের জানাজায় অংশ নেন। জানাজায় জেলা বিএনপি’র সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, যশোর ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদ এ জেড এম সালেক স্বপন, সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটুসহ যশোর ইনস্টিটিউট, চেম্বার অব কমার্স, আর এন রোড ব্যবসায়ী সমিতি সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনীতিক সংগঠনের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেয় এই নামাজে জানাজায়। জানাজা শেষে ঘোপ কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)