Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে যুবদল নেতা ইমদার মতবিনিময় সভা

এখন সময়: রবিবার, ২৬ জুলাই , ২০২৬, ০৫:১৬:৫৬ এম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল: বেনাপোলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা করেছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা। শনিবার সন্ধ্যায় বেনাপোলের সানরুফ রেস্টুরেন্টের কনফারেন্স রুমে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি সাহাবুদ্দিন। সভায় ইমদাদুল হক ইমদা আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, "আমি বেনাপোলের সন্তান। এই জনপদের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে মেয়র পদে নির্বাচন করতে চাই। আধুনিক প্রযুক্তিনির্ভর, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তুলতে বেনাপোলবাসীর সহযোগিতা কামনা করছি। দল আমাকে মনোনয়ন দিলে জনগণের ভালোবাসা ও সমর্থনে বিজয়ী হওয়ার ব্যাপারে আমি আশাবাদী।" এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা ও সমর্থন জানান। আলোচনা সভায় বক্তারা বলেন, বেনাপোল পৌরসভা নির্বাচনে বিএনপি যাকে দলীয় মনোনয়ন দেবে, সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবেন। তারা বলেন, ইমদাদুল হক ইমদা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় থেকে আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে একাধিকবার কারাবরণ এবং হামলার শিকার হওয়ার বিষয়টিও বক্তারা তুলে ধরেন। বক্তারা আরও বলেন, বেনাপোল পৌরসভার উন্নয়নে শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, অবকাঠামো ও নাগরিক সেবা সম্প্রসারণে একজন তরুণ, ত্যাগী ও দক্ষ নেতৃত্বের প্রয়োজন। দলীয় মনোনয়ন পেলে ইমদাদুল হক ইমদা সেই প্রত্যাশা পূরণে কাজ করবেন বলেও তারা আশা প্রকাশ করেন। সভায় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি সাহাদুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, ছোট আঁচড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার, ভবারবেড় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসহাক মিয়া, সিনিয়র সহ-সভাপতি মাকসুর রহমান কাক্কু, যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, নামাজগ্রাম ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়ার আলী, যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান মির্জা ও জনি হায়দার, সদস্য মফিজুর রহমান পিন্টু ও বিপ্লব হোসেন, সাবেক ছাত্রনেতা মিজান পারভেজ, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জেল হোসেন তুহিন, যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান সনি এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)