প্রেসবিজ্ঞপ্তি : জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি কর্তৃক যশোর জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২২ জুলাই এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী যশোর জেলার অন্তর্গত সকল উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে এই কমিটিগুলো পুনরায় গঠন করা হবে। নতুন এই জেলা আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মকবুল হোসেন এবং সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন খবির গাজী। বিজ্ঞপ্তিটিতে জাতীয় যুব সংহতি যশোর জেলা শাখার সভাপতি শফিকুল ইসলামেরও স্বাক্ষর রয়েছে।