Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এখন সময়: শনিবার, ১৮ জুলাই , ২০২৬, ১১:১৫:২০ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ শরিফুল ইসলাম (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক শরিফুল ইসলাম যশোর সদর উপজেলার মধ্যকচুয়া গ্রামের মতিয়ার মোল্লার ছেলে। ডিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ জুলাই) বিকেল জেলা গোয়েন্দা শাখার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অভিযান চালান। এ সময় জনৈক রফিকুলের বাড়ির সামনের ইটের রাস্তার উপর থেকে সন্দেহজনকভাবে শরিফুল ইসলামকে আটক করা হয়। আটক শরিফুল ইসলামের দেহ তল্লাশি করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় নাটক শরিফুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) আটক শরিফুলকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)