Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ১৫ লাখ বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রা নিয়ে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

এখন সময়: রবিবার, ১৯ জুলাই , ২০২৬, ০১:৩৬:১৮ এম

নিজস্ব প্রতিবেদক : ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। শনিবার দুপুরে শহরের টাউন হল ময়দানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এসময় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সামাজিক বন বিভাগ যশোরের বিভাগীয় বন কর্মকর্তা অনিতা মন্ডলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপস্থিত ২০০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং মেলায় আগ্রত দর্শনার্থীদের গাছ রোপন ও পরিচর্যার আহ্বান জানান। পরে সাংবাদিকদের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, ‘পরিবেশের ভারসাম্য ও রক্ষা নিশ্চিত করতে গাছ লাগানোর বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর যে মহাপরিকল্পনা ও কর্মসূচি রয়েছে, তারই অংশ হিসেবে যশোর জেলায় ১৫ লাখ গাছ লাগানো হবে। শুধু ফলের গাছ লাগিয়ে পুষ্টি ও ফলের চাহিদাই পূরণ করা নয়, বরং গাছ লাগানোর পর তা সঠিকভাবে পরিচর্যা করে বড় করে তোলাও আমাদের দায়িত্ব।’ জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে এই মেলাতে বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি গাছের সমাহার নিয়ে মোট ৩১টি স্টল বসেছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)