নিজস্ব প্রতিবেদক : যশোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই (শনিবার) সকালে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এই সম্মেলনে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। শহরের পার্ক ভিউ রেস্টুরেন্টে সকাল ৯টায় এই সম্মেলন শুরু হয়। বিদায়ী জেলা সভাপতি আলহাজ্ব মিয়া মোহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ আলী সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন। ?বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আহমদ আব্দুল জলিল। এসময় বক্তব্য রাখেন, অধ্যক্ষ নজমুল হুদা, প্রফেসর ডক্টর ফারুক আহমেদ,?অ্যাডভোকেট বায়েজিদ হুসাইন, অ্যাডভোকেট নুর ইসলাম নুরুলসহ নেতৃবৃন্দ। সম্মেলনে যশোর জেলার ও সকল উপজেলার সভাপতি, সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঘোষিত নতুন কমিটির শীর্ষ দায়িত্বপ্রাপ্তরা হলেন-সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম সিনিয়র সহসভাপতি: আলহাজ্ব মোহাম্মদ আলী সরদার, ?সেক্রেটারি: আলহাজ্ব এইচ এম মহসিন জয়েন্ট সেক্রেটারি মাওলানা কাজী ইমদাদুল্লাহ। নতুন উপদেষ্টা মণ্ডলী-কমিটির পাশাপাশি নতুন করে দুজনকে জেলা উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে ঘোষণা করা হয়। তারা হলেন- আলহাজ্ব মিয়া মোহাম্মদ আব্দুল হালিম এবং প্রফেসর ড. মো. ফারুক আহমেদ।