Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফেনসিডিল মামলায় চাঁচড়া রায়পাড়ার মাদক ব্যবসায়ী সোহেল শেখের তিন বছর কারাদণ্ড

এখন সময়: রবিবার, ২৬ জুলাই , ২০২৬, ১০:৪৪:৩৭ এম

নিজস্ব প্রতিবেদক : ফেনসিডিলের মামলায় শহরের চাঁচড়া রায়পাড়ার মাদক ব্যবসায়ী সোহেল শেখকে তিন বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। বৃহস্পতিবার যুগ্ম দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সুধাংশু শেখর রায় এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত সোহেল শেখ শহরের চাঁচড়া রায়পাড়ার চন্নু শেখের ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, ২০১২ সালের ২১ এপ্রিল বেনাপোল থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেন দুপুরে যশোর স্টেশনে এসে পৌছায়। ট্রেনের যাত্রী সোহেল শেখ প্ল্যাটফর্মের নামলে তাকে দেখে রেলওয়ে পুলিশের সন্দেহ হয়। এ সময় পুলিশ তাকে আটক ও হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় রেলওয়ে পুলিশের এএসআই গোবিন্দ কুমার মন্ডল বাদী হয়ে আটক সোহেলের বিরুদ্ধে খুলনা জিআরপি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে আটক সোহেলকে অভিযুক্ত করে আদালতের চার্জশিট জমা দেয় পুলিশ। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি সোহেল শেখের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে তিন বছর সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত সোহেল শেখ কারাগারে আটক আছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)