Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নানা আয়োজনে শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবলকে স্মরণ

এখন সময়: রবিবার, ২৬ জুলাই , ২০২৬, ০৭:৪৩:৩৬ এম

নিজস্ব প্রতিবেদক : দোয়া মাহফিল, স্মরণ সভা এবং কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে যশোরে স্মরণ করা হলো খ্যাতিমান শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবলকে। বৃহস্পতিবার তাঁর ২৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যশোর প্রেসক্লাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করে। দিনের কর্মসূচির শুরুতে সকালে প্রেসক্লাব প্রাঙ্গণে জমায়েত ও কালো ব্যাজ ধারণ করেন সাংবাদিকরা। এরপর একটি শোক শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে কারবালা কবরস্থানে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ শামছুর রহমান কেবলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। প্রেসক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে), সাংবাদিক ইউনিয়ন যশোর, জেলা সাংবাদিক ইউনিয়ন, দৈনিক স্পন্দন পরিবার ও রাতদিন নিউজ পরিবারসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। কবরে শ্রদ্ধা নিবেদন শেষে প্রেসক্লাবের আর এম সাইফুল আলম মুকুল মিলনায়তনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ও যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম উদ-দৌলা, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বোরহান উদ্দিন জাকির, ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, সহ-সভাপতি শেখ দিনু আহমেদ, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সাংবাদিক নেতা নূর ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ। পরে একই স্থানে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) আয়োজনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সভাপতি ও শহীদ সাংবাদিক শামছুর রহমান কেবলের অনুজ সাজেদ রহমান বকুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম উদ-দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান। সভায় আরও বক্তব্য রাখেন সাংস্কৃতিক জন হারুন অর রশিদ, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সাবেক সভাপতি আমিনুর রহমান মামুন, সাজ্জাদ গনি খান রিমন, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, মনোতোষ বসু, সাবেক সাধারণ সম্পাদক এইচ আর তুহিন এবং ইউনিয়নের বর্তমান সহ-সভাপতি মনিরুজ্জামান মুনির। স্মরণ সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন। দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাবলু, বার্তা সম্পাদক মিজানুর রহমান মুন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাবেক সভাপতি শহিদ জয়সহ সাংবাদিক নেতৃবৃন্দ এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)