Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে প্রতিবেশী নারীকে ধর্ষণচেষ্টার মামলায় আটক শাকিল কারাগারে

এখন সময়: বৃহস্পতিবার, ৯ জুলাই , ২০২৬, ০৩:২২:৫২ এম

নিজস্ব প্রতিবেদক: যশোরের বসুন্দিয়ায় প্রতিবেশী এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার মামলায় হাসিবুল হাসান শাকিল নামে এক যুবককে আটক করে পুলিশ। আটক শাকিল বসুন্দিয়া পুরাতনবাজার এলাকার শেখ জাহাঙ্গীরের ছেলে। মঙ্গলবার পুলিশ তাকে আটক করে। মামলার অভিযোগে জানা গেছে, আটক শাকিল এলাকায় লম্পট প্রকৃতির লোক হিসেবে পরিচিত। তিনি প্রতিবেশী ওই গৃহবধূকে ভাবী বলে ডাকতেন। তার বাড়িতে গিয়ে বিভিন্ন সময় মিষ্টি কথার মাধ্যমে তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন। এক পর্যায়ে শাকিল তাকে কুপ্রস্তাব দেন। পরে গৃহবধূ বিষয়টি তার স্বামীকে জানালে শাকিল ক্ষিপ্ত হয়ে ২০২৫ সালের ১১ জুন বিকেলে ওই গৃহবধূর বাড়িতে ঢুকে তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করেন। গৃহবধুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে শাকিল পালিয়ে যান। এ ঘটনায় ওই গৃহবধু নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ শাকিলকে আসামি করে মামলা করেন। এ মামলায় পুলিশ তাকে আটক করে বুধবার আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)