Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒৩৪ শিক্ষকের পদ সৃষ্টি হয়নি

যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে শিক্ষক সংকট

এখন সময়: বৃহস্পতিবার, ৯ জুলাই , ২০২৬, ০৩:২৩:১৫ এম

মিরাজুল কবীর টিটো : যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে পাঠদানের বিষয়ের অনুমতি থাকলেও ৩৪টি শিক্ষক পদ সৃষ্টি হয়নি। পদ সৃষ্টি না হওয়ায় শিক্ষক সংকটে ভুগছে প্রতিষ্ঠানটি। এদিকে শিক্ষক সংকটের কারণে অতিথি শিক্ষক দিয়ে একাদশের বিজ্ঞান শাখায় গণিতের পাঠদান করানো হচ্ছে। অন্যদিকে মাধ্যমিক শাখার ইংরেজি বিষয়ের পাঠদান করছেন অন্য বিষয়ের শিক্ষক। অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল হান্নান জানান, ২০০৭ সালে শিক্ষা বোর্ড সরকারি মডের স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন থেকে ভাল পাঠদানের কারনে সুনাম বৃদ্ধি পায়। ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর এ শিক্ষা প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হয়। জাতীয়করণ হওয়ার পর অনেক শিক্ষক বাদ পড়ে যান। এরপর বিভিন্ন বিষয়ে বোর্ড থেকে পাঠদানের অনুমতি থাকলেও বেশ কয়েকটি বিষয়ে শিক্ষক পদ সৃষ্টি হয়নি। এতে করে পাঠদানে সমস্যা হচ্ছে। জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণির বিজ্ঞান শাখায় ১৫০ শিক্ষার্থী অধ্যায়নরত আছে। শিক্ষা বোর্ড থেকে গণিত বিষয়ের পাঠদানের অনুমতি আছে। জাতীয়করণ হওয়ার পর এ বিষয়ে পদ সৃষ্টি না হওয়ায় শিক্ষক নিয়োগ হয়নি। ৮ বছর ধরে অতিথি শিক্ষক দিয়ে এ বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে। ব্যবসায়ী শিক্ষা শাখায় চার বিষয়ের মধ্যে উৎপাদন, ব্যবস্থাপনা ও বিপণন, ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে পদ সৃষ্টি না হওয়ায় শিক্ষক শূন্য রয়েছে। মাধ্যমিক শাখায় ৮৫০ শিক্ষার্থী অধ্যায়নরত আছে। এ শাখায় ইংরেজি বিষয়ের শিক্ষক পদ সৃষ্টি না হওয়ায় ৮ বছর ধরে শিক্ষক শূন্য রয়েছে। অন্য বিষয়ের শিক্ষক দিয়ে এতদিন ধরে ইংরেজি বিষয়ের পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে। বেশি দুরাবস্থা প্রাথমিক শাখার। জাতীয়করণের পর থেকে কোন পদ সৃষ্টি না হওয়ায় এ শাখাটি সম্পন্ন শিক্ষক শূন্য রয়েছে। ১৮০ শিক্ষার্থী অধ্যায়নরত আছে। মাধ্যমিক শাখার শিক্ষক দিয়ে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে। এমনকি ৫ জনের স্থলে মাত্র ১ জন অফিস সহকারী দাপ্তরিক কার্যক্রম করছেন। এ বিষয়ে অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল হান্নান বলেন-প্রতিষ্ঠা সুন্দরভাবে পরিচালনার জন্য জনবল নিয়োগ দিয়ে শিক্ষক শূন্যতা দুর করা প্রয়োজন। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের কাছে ৪ জুলাই স্মারকলিপি দেয়া হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)