Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অনলাইনে ব্যবসার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করায় কলেজছাত্রীর মামলা

এখন সময়: বুধবার, ৮ জুলাই , ২০২৬, ১২:৩৬:৪১ এম

নিজস্ব প্রতিবেদক: অনলাইনে ব্যবসার প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীর কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে অনলাইন প্রতারকচক্রের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী নিজে বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে এ মামলা করেছেন। মামলার অভিযোগে জানা গেছে, ভুক্তভোগী তরুণী যশোর কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। পড়াশোনার পাশাপাশি তিনি যশোর আইটি পার্কের একটি প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট অফিসার হিসেবে কর্মরত আছেন। গত ২১ মে সকালে বাড়িতে অবস্থানকালে তিনি ফেসবুকে একটি অনলাইন শপিং প্ল্যাটফর্মের নামে ‘ঘরে বসে আয়’-সংক্রান্ত বিজ্ঞাপন দেখতে পান। বিজ্ঞাপনে দেওয়া লিংকে ক্লিক করার পর প্রতারক চক্রের সঙ্গে তার হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়। পরে তাকে টেলিগ্রামে যোগাযোগ করতে বলা হয়। গত ৩ জুন সকালে বিভিন্ন মোবাইল ব্যাংকিং হিসাবে টাকা পাঠাতে বলে। চক্রটির কথামতো তিনি একাধিক নম্বরে পর্যায়ক্রমে মোট ১ লাখ ৪৫ হাজার ৪৯৫ টাকা পাঠান। টাকা পাঠানোর পর প্রতারকেরা জানায়, ভুল অ্যামাউন্ট পাঠানোর কারণে তাকে আরও ৫৬ হাজার ৮১৩ টাকা জরিমানা দিতে হবে। এতে তার সন্দেহ হলে তিনি পাঠানো টাকা ফেরত চান। টাকা ফেরত চাইলে প্রতারকরা তাকে গালিগালাজ করে এবং হুমকি দিয়ে ফোন বন্ধ করে দেয়। প্রতারকচক্রের সাথে যোগাযোগ করে টাকা আদায়ে ব্যর্থ হয়ে সোমবার রাতে তিনি কোতোয়ালি থানায় এ মামলা করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)