Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর শিক্ষা বোর্ডে ইংরেজি প্রথম পত্রে বহিষ্কার ৩, অনুপস্থিত ৩৫৭২

এখন সময়: মঙ্গলবার, ৭ জুলাই , ২০২৬, ০২:১৬:৪৬ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় নকল করার দায়ে ৩ পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। এপরীক্ষায় অনুপস্থিত ছিল ৩ হাজার ৫৭২। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম হোসেন আলী এ তথ্য নিশ্চিত করেছেন। বোর্ড সূত্র জানায়, ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ২৪০ কেন্দ্রে ১ লাখ ১২ হাজার ১৭৯ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১ লাখ ৮ হাজার ৬০৭। অনুপস্থিতক ছিল ৩ হাজার ৫৭২ পরীক্ষার্থী। সেই সাথে নকল করার দায়ে ৩ পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। এর মধ্যে যশোরের ৫২ কেন্দ্রে ১৮ হাজার ৮৫১ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১৮ হাজার ৩৯৯, অনুপস্থিত ছিল ৪৫২ পরীক্ষার্থী। এ জেলার ৩০২ নম্বর কেন্দ্রে এক পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। সাতক্ষীরার ২৩ কেন্দ্রে ১১ হাজার ৭১৭ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১১ হাজার ৩৪৪, অনুপস্থিত ছিল ৩৭৩ পরীক্ষার্থী। এ জেলার দেবহাটা ২৫৯ নম্বর কেন্দ্রে এক পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। ঝিনাইদহের ২৬ কেন্দ্রে ১৪ হাজার ২৯৭ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১৩ হাজার ৫২৮, অনুপস্থিত ছিল ৭৬৯ পরীক্ষার্থী। এ জেলার ৩৯৪ নম্বর কেন্দ্রে এক পরীক্ষার্থী বহিস্কার হয়েছে। খুলনার ৪৮ কেন্দ্রে ১৪ হাজার ৮৩৬ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১৪ হাজার ৪৪৪, অনুপস্থিত ছিল ৩৯২ পরীক্ষার্থী। কুষ্টিয়ার ২৪ কেন্দ্রে ১১ হাজার ৭১৭ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১১ হাজার ৩৪৪, অনুপস্থিত ছিল ৩৭৩ পরীক্ষার্থী। চুয়াডাঙ্গার ১২ কেন্দ্রে ৭ হাজার ২৪৫ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৭ হাজার ১১, অনুপস্থিত ছিল ২৩৪ পরীক্ষার্থী। মেহেরপুরের ৮ কেন্দ্রে ৩ হাজার ৬৭১ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৩ হাজার ৫৬২, অনুপস্থিত ছিল ১০৯ পীক্ষার্থী। নড়াইলের ১০ কেন্দ্রে ৪ হাজার ৪৯১ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৪ হাজার ৩৪৫, অনুপস্থিত ছিল ১৪৬ পরীক্ষার্থী। মাগুরার ১৪ কেন্দ্রে ৬ হাজার ৭৯৯ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ৬ হাজার ৫৫৫, অনুপস্থিত ছিল ২৪৪ পরীক্ষার্থী।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)