নিজস্ব প্রতিবেদক : যশোর উপশহর সেভ সোসাইটির ঊদ্যোগে সোমবার সকালে দুস্থ ও উপকারভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে ছাগল বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক অনিতা মল্লিক। সেভ সোসাইটির নির্বাহী পরিচালক মনোয়ারা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ল্যাম্ফের নির্বাহী পরিচালক আহসান হাবীব, সৃষ্টিশীল মহিলা উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক ছায়েরা খাতুন, এনজিও সমন্বয়কারী ও আমরা করবো জয়ের নির্বাহী পরিচালক শেখ রাকিবুল ইসলাম নয়ন প্রমুখ। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতার ১৬ দুস্থ ও উপকারভোগীর মাঝে ২ টি করে ছাগল বিতরণ করা হয়।