কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : রোববার দুপুরে কোটচাঁদপুরে রুবি বেকারিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেকারিতে বিভিন্ন ধরনের অসঙ্গতি ধরা পড়ায় মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা যায়,কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট দীপা রানী সরকার রুবি বেকারিটিতে বিভিন্ন অসঙ্গতি ধরা পড়ায় বেকারি মালিক নুরুল ইসলাম ২০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর মুক্তার হোসেন, কোটচাঁদপুর থানার উপপরিদর্শক এস আই মুজাহিদুল হাসানসহ সঙ্গীয় পুলিশ সদস্য। এই বেকারিটি, কোটচাঁদপুর-কালিগঞ্জ সড়কের নওদাগা মাঠের মধ্যে অবস্থিত।