Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনিতে উপকারভোগীদের মাঝে ৪৪ লাখ টাকার সামগ্রী বিতরণ

এখন সময়: সোমবার, ৬ জুলাই , ২০২৬, ১০:১৮:০৩ এম

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বিভিন্ন উপকারভোগীদের মাঝে ব্যাটারিচালিত ভ্যান, সেলাইমেশিন, বাইসাইকেল, সিলিং ফ্যান, স্কুল বেঞ্চ, হুইলচেয়ার ও ফুটবল বিতরণ করা হয়েছে। রোববার (৫ জুলাই) সকাল ১১টায় আশাশুনি উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে সংসদ সদস্যের বিশেষ বরাদ্দ (এডিপি) থেকে ৪৪ লাখ ২৪ হাজার ৭৭৯ টাকা মূল্যের বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে এ দিন প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে সামগ্রী তুলে দেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দীস রবিউল বাশার। অনুষ্ঠানে উপজেলার ১১টি ইউনিয়নের বাছাইকৃত উপকারভোগীদের মাঝে ১১টি ব্যাটারিচালিত ভ্যান, ৩৩টি সেলাই মেশিন, ৩৩টি বাইসাইকেল, ৯৯টি সিলিং ফ্যান, ২৪ জোড়া স্কুল বেঞ্চ, ২২টি হুইলচেয়ার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ২০৩টি ফুটবল বিতরণ করা হয়। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, উপকারভোগী এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে উপজেলা আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান, উপাধ্যক্ষ আব্দুস সবুর, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির মাওলানা নুরুল আবছার মুর্তজা, উপজেলা প্রকৌশলী অনিন্দ্য দেব সরকার, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেন, জামায়াতের উপজেলা সহ-সেক্রেটারি ডা. রোকনুজ্জামান, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)