Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শায় ৫৩ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

এখন সময়: রবিবার, ৫ জুলাই , ২০২৬, ০৮:০৪:৫৪ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল: যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, যশোর জেলার শার্শা থানার দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত শেখ জোহর আলীর ছেলে শেখ আবুল হোসেন (৫৫) এবং তার স্ত্রী মোছাঃ মাছুরা খাতুন (৪৫)। পুলিশ জানায়, এসআই আশীষ সরকার, এএসআই লাভলু মিয়া ও এএসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শেখ আবুল হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির উঠান থেকে ওই দম্পতিকে আটক করা হয়। তল্লাশিকালে শেখ আবুল হোসেনের কাছ থেকে ৩৬ পিস এবং মাছুরা খাতুনের কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার মোট সংখ্যা ৫৩ পিস। শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)