Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী অমিতের

এখন সময়: শনিবার, ৪ জুলাই , ২০২৬, ০২:২৩:৩৫ এম

নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, শুধু গাছ লাগলে হবে না, তার যথাযথ পরিচর্যা করতে হবে। শুক্রবার যশোর উপশহরস্থ সোনালী ব্যাংকের নিজস্ব জমিতে এক হাজার বৃক্ষ চারা রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজার’স অফিস যশোর বৃক্ষ চারা রোপণ কর্মসূচির আয়োজন করে। প্রতিমন্ত্রী আরো বলেন-১৯৯১ সালে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বৃক্ষ চারা রোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে রূপ দেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ চারা রোপণের কথা বলেন। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষ চারা রোপণ কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। স্কুল প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান বৃক্ষ চারা রোপণ করছে। পরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নিজ হাতে একটি ফলজ বৃক্ষ চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। সোনালী ব্যাংক যশোর অঞ্চলের ম্যানেজার ইকবাল কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, উপশহর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হোসেন, সোনালী ব্যাংক যশোর কর্পোরেট শাখার ডিজিএম মনিরুল ইসলাম, এজিএম মশিয়ার রহমান, প্রিন্সিপ্যাল অফিস যশোর সাউথের ডেপুটি জেনারেল ম্যানেজার হারুন অর রশিদ, প্রিন্সিপ্যাল অফিস যশোর নর্থের ডেপুটি জেনারেল ম্যানেজার রশিদুল ইসলাম,জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের সভাপতি দবীর উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজীব প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)