Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ গাছ ও আর্থিক সহায়তা প্রদান

এখন সময়: বৃহস্পতিবার, ২ জুলাই , ২০২৬, ১১:৫৩:৩০ পিএম

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার সকালে ক্রীড়া সামগ্রী, কৃষি উপকরণ ও অস্বচ্ছলদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শ্রীপুর উপজেলা পরিষদ চত্বর ও কৃষিক অফিস চত্বরে পৃথক দুটি অনুষ্ঠানে মাধ্যমে মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসকল উপকরণ ও অর্থ বিতরণ করেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবীর, থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ারদার, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্যা খলিলুর রহমান, মাসুদ মজুমদার, মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ, কৃষক দলের আহ্বায়ক রোমানুর রহমান বিপ্লব, শ্রমিক দলের আহ্বায়ক সেলিম রেজা, ছাত্রদলের আহ্বায়ক ইয়াসিন আলী সোহেলসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)