নিজস্ব প্রতিবেদক : জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে যশোরে দুই মাসব্যাপী ‘গ্রীন স্কুল ক্যাম্পেইন ও বনায়ন কর্মসূচি’ শুরু হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ এর উদ্যোগে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। এ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১ জুলাই) যশোর সদর উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ সচেতনতামূলক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বনায়নের গুরুত্ব, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ?তুষার চক্রবর্তী, প্রতিষ্ঠাতা, নবচেতনা অ্যাকশন ফর চেঞ্জ মোহাম্মদ আতাউর রহমান, উপপরিচালক, পরিবেশ অধিদপ্তর, যশোর জাহিদ হাসান টুকুন, সভাপতি, যশোর প্রেস ক্লাব, একেএম শরিফুল আনাম আজাদ, প্রধান শিক্ষক, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়, সাংবাদিক মনিরুজ্জামান মুনির, সাবেক সভাপতি, নবচেতনা মো: মিলন শেখ, প্রধান সমন্বয়কারী, নবচেতনা, রাকিব উদ-দৌলা শুভ্র, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব. শেখ জিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব. আতাউল্লাহ সাইদসহ সংগঠনের সবুজপ্রেমী স্বেচ্ছাসেবকীবৃন্দ।