Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নীলগঞ্জ মহাশ্মশানে ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ শুরু : মঙ্গলপ্রদীপ প্রজ্বালনে উদ্বোধন

এখন সময়: বুধবার, ১ জুলাই , ২০২৬, ১১:৩৭:২৯ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার নীলগঞ্জ মহাশ্মশান মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ ও অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার সন্ধ্যায় মহাশ্মশান মন্দির প্রাঙ্গণে এক ভাবগম্ভীর পরিবেশে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করে এই উৎসবের শুভ উদ্বোধন করা হয়। নীলগঞ্জ মহাশ্মশান কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো মন্দির প্রাঙ্গণে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এর আগে গত সোমবার (২৯ জুন) বিকেলে মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠানের বিস্তারিত সূচি ও কর্মসূচি গণমাধ্যমের সামনে তুলে ধরা হয়েছিল। মহাশ্মশান কমিটির নেতৃবৃন্দ জানান, প্রতি বছরের ন্যায় এবারও উৎসবকে কেন্দ্র করে বিপুল সংখ্যক ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটবে। বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় এই ১৩তম বার্ষিক ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও লীলা কীর্তন অনুষ্ঠিত হচ্ছে। বুধবার সন্ধ্যায় মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করে মহানামযজ্ঞের শুভ উদ্বোধন করেন যশোর রামকৃষ্ণ মিশন ও আশ্রমের সহকারী সম্পাদক স্বামী আত্মবিভানন্দজী মহারাজ। উদ্বোধনী অনুষ্ঠানে গীতাপাঠ করেন সনাতন সংঘ যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অখিল চক্রবর্তী। নীলগঞ্জ মহাশ্মশান কমিটির সভাপতি অধ্যাপক অলক কুমার ঘোষের সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক এ্যাডভোকেট হাজি আনিছুর রহমান মুকুল, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও নীলগঞ্জ মহাশ্মশান কমিটির উপদেষ্টা অসীম কুন্ডু, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দে, এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও জেলা কমিটির সদস্য সচিব নির্মল কুমার বিট। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সহসভাপতি দীপক কুমার রায়। ?উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীশ্রী রুপ সনাতন ধাম সম্পাদক অচিন্ত্য লীলাদাস ব্রহ্মচারী, নীলগঞ্জ মহাশ্মশান কমিটির উপদেষ্টা বিনয় কৃষ্ণ মল্লিক, শ্যামল দাস, সাধারণ সম্পাদক সনৎ কুমার সাহা, যুগ্ম সম্পাদক উজ্জ্বল বিশ্বাস, বিশ্বজিৎ হালদার, কোষাধ্যক্ষ রাধাকান্ত বিশ্বাস, প্রচার সম্পাদক শ্যামল পাল, দপ্তর সম্পাদক অশোক সাহা, নিবার্হী সদস্য লালু হালদার, দেবব্রত অধিকারী, সুমন ঘোষ, প্রদীপ মোহন্ত, ও সুকুমার বিশ্বাস প্রমুখ। ?নীলগঞ্জ মহাশ্মশান কমিটির পক্ষ থেকে উপস্থিত সকল ভক্তবৃন্দকে স্বাগত জানানো হয় এবং অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। আগামী দিনগুলোতেও উৎসব প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা, লীলা কীর্তন ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে আগামী ৬ জুলাই এই উৎসবের সমাপ্তি ঘটবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)