Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর পৌরসভার নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাড়ির নির্মাণ কাজের অভিযোগ

এখন সময়: সোমবার, ২৯ জুন , ২০২৬, ০১:০৫:৩৬ এম

নিজস্ব প্রতিবেদক: যশোর পৌরসভার নির্দেশনা উপেক্ষা করে নিয়মবহির্ভূতভাবে ভবনের নির্মাণ কাজ অব্যাহত রাখার অভিযোগ উঠেছে বেজপাড়ার চোপদারপাড়া রোড এলাকার শাহাদত হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা মশিয়ার রহমান যশোর জেলা প্রশাসন ও পৌরসভার প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, তার বাড়ির পশ্চিম পাশে পৌরসভার ইটের সড়ক ও ড্রেন সংলগ্ন ফাঁকা জায়গায় জমির মালিক শাহাদাত হোসেন। পৌরসভার বিধি-বিধান না মেনে প্রাচীরের ওপর দিয়ে সিঁড়ি ও রেলিং নির্মাণ করে বহুতল ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। এ ব্যাপারে তিনি পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) সিকদার মোখলেসুর রহমানকে মৌখিক ও মোবাইলফোনের মাধ্যমে মাধ্যমে অভিযোগ করেছিলেন। গত ৪ মে পৌরসভার সার্ভেয়ার কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও শাহাদত হোসেন সেই নির্দেশ অমান্য করে পুনরায় কাজ চালিয়ে যাচ্ছেন। ভবনের পাশে রাস্তার অংশে নির্মিত দু’টি ইটের পিলারের কারণে যানবাহন ও সাধারণ মানুষের যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের অনুরোধ সত্ত্বেও তিনি ওই পিলার অপসারণ করেননি। অভিযোগকারী বীরমুক্তিযোদ্ধা মশিয়ার রহমান এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পৌর প্রশাসকের কাছে আবেদন জানিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)