Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বিএনপি প্রতিষ্ঠার পর ইছালীতে প্রথম কৃষক দলের সম্মেলন, নতুন নেতৃত্বে হারুন-শিমুল

এখন সময়: শনিবার, ২৭ জুন , ২০২৬, ১১:২৫:৪৬ পিএম

মাসুম বিল্লাহ : বিপুল নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্মেলন; আংশিক কমিটি ঘোষণাবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার পর এই প্রথম যশোর সদর উপজেলার ৩ নম্বর ইছালী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মনোহরপুর বাজারস্থ মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক নাসির উদ্দিন নাসুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষক দলের সদস্য সচিব সালাউদ্দিন, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাসিবুল ইসলাম কচি, জেলা কৃষক দলের সদস্য হারুন অর রশিদ, ইছালী ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মাহমুদ আলম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী, সদর উপজেলা কৃষক দলের নেতা মনজুরুল হাসান শিমুল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান লিটন, সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, সদর উপজেলা শ্রমিক দলের সদস্য মেহেদী হাসান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুজ্জামান মুন্না এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ রিয়াল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইছালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকরামুল ইসলাম। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে ইছালী ইউনিয়ন কৃষক দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক হিসেবে মনজুরুল হাসান শিমুল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সাঈদকে মনোনীত করা হয়। নেতৃবৃন্দ জানান, পূর্ণাঙ্গ কমিটি সুবিধাজনক সময়ে ঘোষণা করা হবে। বক্তারা বলেন, দীর্ঘদিন পর ইছালী ইউনিয়নে কৃষক দলের সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা সংগঠনকে আরও শক্তিশালী করে বিএনপির গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে কৃষকদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)