Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শ্যামকুড় মাঝেরপাড়া মাদানীয়া নূরানী মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি

এখন সময়: শনিবার, ২৭ জুন , ২০২৬, ০৯:২৯:০১ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় মাঝেরপাড়া মাদানীয়া নূরানী মাদ্রাসায় পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আহাদ আলী ও মো. নাইমুর রহমান, প্রচার সম্পাদক মো. ইনামুল কবীর, সহকারী ক্যাশিয়ার মো. সাব্বির রহমান সুমন, সদস্য মো. সজীব হোসেন, সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মো. আবুল হুসাইন, মাওলানা তাজু আহমেদ, সহকারী শিক্ষক মো. হারুনুর রশীদ এবং মো. ইব্রাহিম খলিল। বক্তারা বলেন- পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের উচিত নিয়মিত বৃক্ষরোপণ এবং রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করা। কর্মসূচির শেষে রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)