Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শার রুদ্রপুর সীমান্তে বিজিবির অভিযানে হেরোইনসহ আটক ১

এখন সময়: শনিবার, ২৭ জুন , ২০২৬, ০৩:০৭:০৮ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্তে অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইন ও একটি বাইসাইকেলসহ আবু কালাম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ৯টার সময় খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায়। আটক আবু কালাম যশোর জেলার শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের বাসিন্দা মৃত সুরত আলী গাজীর ছেলে। বিজিবি জানায়, ২৬ জুন রুদ্রপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫ গ্রাম হেরোইন ও একটি বাইসাইকেলসহ তাকে আটক করা হয়। জব্দকৃত আলামতের আনুমানিক সিজার মূল্য ১৬ হাজার টাকা। খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বিজিবির অধিনায়ক আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা আগামীতেও অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)