নিজস্ব প্রতিবেদক : যশোর উপশহর সেভ সোসাইটির কার্যালয়ে শনিবার সকালে ছাগল পালন পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে বিশেষ অনুদানে পাওয়া দুঃস্থ ও অসহায় মহিলাদের মাঝে ছাগল বিতরণ করা হবে। সেভ সোসাইটির বাস্তবায়নে আয়োজিত কর্মশালায় প্রশিক্ষক ছিলেন সদর উপজেলার উপসহকারী প্রাণী সম্পদ অফিসার শাহজাহান সিরাজ। তিনি বলেন নারীর ক্ষমতায়নের জন্য ছাগল বিতরণ করা হচ্ছে। নারীরা অর্থায়নে ক্ষমতা না থাকলে নারীদের সংসারে কোন সম্মান দেয়া ও মূল্যায়ন করা হয় না। এনজিওদের মাধ্যমে দুঃস্থ ও অসহায় নারীদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে দুঃস্থ ও অসহায় ছাগল বিতরণ করার কার্যক্রম শুরু হয়েছে। এজন্য সঠিক ভাবে পরিচর্যা করে ছাগল পালন করতে হবে। সেভ সোসাইটির নির্বাহী পরিচালক মনোয়ারা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাইজের নির্বাহী পরিচালক নিলুফা ইয়াসমিন, ল্যাম্পের নির্বাহী পরিচালক আহসান হাবীবসহ ১৬ প্রশিক্ষণার্থী। সার্বিক সহযোগিতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন।