নিজস্ব প্রতিবেদক : যশোরে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস। `জীবনকে ভাল বাসুন, মাদক থেকে দূরে থাকুন' প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার সকালে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। তিনি বলেন, মাদকের কারনে পরিবার, সমাজ ধ্বংস হয়ে যায়। এজন্য প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুধু পুলিশ দিয়ে মাদক দ্রব্য প্রতিরোধ করা সম্ভব নয়, ুজন্য প্রতিটি পরিবারে সচেতনতা বাড়াতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক পারভীন আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। পরিচালনা করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ। অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় বিজয়ী তিন গ্রুপে ৯ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে কালেক্টরেট চত্বর থেকে র্যালি বের করা হয়।