Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে ওয়ার্কশপ মিস্ত্রির মৃত্যু

এখন সময়: শুক্রবার, ২৬ জুন , ২০২৬, ১২:৫৯:৫৯ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরে বিদ্যুৎস্পৃষ্টে ওয়ার্কশপের মিস্ত্রি শাকিব হোসেনের (২৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে যশোর শহরতলী রাজারহাট এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শাকিব রামনগর গ্রামের জাবেদ আলীর ছেলে। নিহতের স্বজনরা জানান, শাকিব হোসেন রাজারহাটস্থ যশোর ট্রেনিং মাঠ নামে একটি ওয়ার্কশপে মিস্ত্রির কাজ করেন। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে কাজ করার সময় অসাবধানবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা.বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শাকিব হোসেনের মৃত্যু হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)