Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলে আশফল পাড়তে গিয়ে যুবকের মৃত্যু

এখন সময়: শুক্রবার, ২৬ জুন , ২০২৬, ১২:৫৯:৫৮ এম

ফরহাদ খান, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামে আশফল পাড়তে গিয়ে আশিষ মণ্ডলের (৩০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বাড়ির পাশে আশফল গাছ থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। আশিষ কল্যাণপুর গ্রামের আনন্দ মন্ডলের ছেলে। তিনি পেশায় কৃষি কাজ করতেন। তার স্ত্রী ও আট মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। আশিষের প্রতিবেশি মদন কুমার বিশ্বাস জানান, বৃহস্পতিবার দুপুরে আশিষ তাদের গাছের আশফল পাড়তে গেলে ডাল ভেঙে নিচে পড়ে মারা যান। এ ঘটনায় তার পরিবার এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)