নিজস্ব প্রতিবেদক: মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের শেখপাড়া গ্রামের এক মাদ্রাসা ছাত্র গত ১১ জুন থেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ছাত্রের নাম হুসাইন, সে শেখপাড়া গ্রামের বাসিন্দা শামছুল সর্দারের ছোট ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। পরিবার সূত্রে জানা যায়, গত ১০ জুন বুধবার দুপুরে খাবার খেয়ে হুসাইন যশোরের পোড়াখালী মহিলা মাদ্রাসায় তার বোনকে দেখতে যায়। সেখানে রাতযাপন করার পর ১১ জুন বৃহস্পতিবার সকালে খাবার খেয়ে আনুমানিক সকাল ৯টা ৩০ মিনিটে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তবে এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল হলুদ রঙের জুব্বা, সাদা পায়জামা ও টুপি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে। হুসাইনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি যদি তার সন্ধান পান বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। যোগাযোগ:০১৭২৭৮৮৪১১৯, ০১৭২৭২৫৪০৯০, ০১৭১১১৩৭৩৩১ যোগাযোগের ঠিকানা: এস এম জাহিদ বিন আলম (পুলিশ ইন্সপেক্টর) গ্রাম: শেখপাড়া, ইউনিয়ন : মঘী, উপজেলা: মাগুরা সদর, জেলা: মাগুরা।