ফরহাদ খান, নড়াইল: নড়াইলে এক আর্জেন্টিনার সমর্থককে লিগ্যাল নোটিশ দিয়েছেন ব্রাজিল সমর্থক। রোববার (২১ জুন) বিকেলে নড়াইল পৌরসভাধীন দুর্গাপুর এলাকার জালাল উদ্দিনের ছেলে ব্রাজিল সমর্থক শাহাদাত জালাল পিয়াসের পক্ষে জজকোর্টের আইনজীবী ফেরদৌস ইসলাম তনু এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। আর্জেন্টিনার সমর্থক নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের আদমপুর গ্রামের সিদ্দিক ফারাজীর ছেলে সোহাগ ফারাজীকে লিগ্যাল নোটিশটি পাঠানো হয়েছে। লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে, প্রেরক শাহাদাত জালাল পিয়াসের অনুরোধক্রমে আপনাকে (সোহাগ ফারাজী) এই মর্মে লিগ্যাল নোটিশ প্রদান করিতেছি যে, আপনি আপনার ঋধপবনড়ড়শ ওউ ঘধসব গফ. ঝযড়যধম হইতে আমার মোয়াক্কেলের বন্ধুর ছবি ব্যবহার করে বিভিন্ন ধরণের আপত্তিকর ছবি পোস্ট করেছেন। আমার মোয়াক্কেলের বন্ধু মির্জা গালিব সতেজ এক ব্রাজিল ফুটবল দলের সমর্থক হইতেছে। কিন্তু আপনি তাকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে (এআইয়ের ব্যবহার) বিভিন্ন ধরণের আপত্তিকর ছবি আপনার ফেসবুক আইডিতে পোস্ট করিয়া অপরাধ করছেন। যাহা সম্পূর্ণ বেআইনী, যাহার ফলে আমার মোয়াক্কেলের এবং তাহার বন্ধুর মানসম্মান ক্ষুণ্ন হইয়াছে। সে কারণে আগামী ৭২ ঘন্টার মধ্যে আপনার ঋধপবনড়ড়শ ওউ হইতে উল্লেখিত আমার মোয়াক্কেলের ছবি এবং তার বন্ধুর সমস্ত ছবি উবষবঃব করতে বলা হইলো। আপনি জেনে বুঝে আমার মোয়াক্কেলের সম্মান ক্ষুণ্ন করবার উদ্দেশ্যে উক্ত প্রকার কর্মকান্ড করেছেন। অত্র নোটিশ প্রকাশের ৩ (তিন) দিনের মধ্যে আপনার আইডি হইতে পোস্টকৃত ছবি উবষবঃব করে আমার মোয়াক্কেলের বন্ধুর নিকট ক্ষমা চাইতে বলা হইলো। অন্যথায় আমার মোয়াক্কেল আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিবে। ভবিষ্যতের প্রয়োজনে অত্র লিগ্যাল নোটিশের এক কপি আমার শেরেস্তায় সংরক্ষিত রহিল। ধন্যবাদান্তে, ফেরদৌস ইসলাম তনু, অ্যাডভোকেট, জজকোর্ট, নড়াইল। এ ব্যাপারে অভিযুক্ত আর্জেন্টিনার সমর্থক নড়াইল সদরের আদমপুর গ্রামের সোহাগ ফারাজী জানান, ব্রাজিল সমর্থক শাহাদাত জালাল পিয়াসের দায়ের করা লিগ্যাল নোটিশটি রোববার সন্ধ্যায় হাতে পেয়েছেন তিনি। নির্দিষ্ট সময়ের মধ্যে নোটিশের জবাব দিবেন। তিনি দাবি করেন, মির্জা গালিব সতেজসহ তার বন্ধুরা আগে ব্রাজিলের সমর্থক থাকলেও বর্তমানে আর্জেন্টিনার সমর্থক হয়েছেন। আমি বিভিন্ন মাধ্যমে মির্জা গালিব সতেজসহ তার নয় বন্ধুর আর্জেন্টিনার জার্সি পরা ছবি পেয়েছি। গত ১৮ জুনের আমার ফেসবুক আইডিতে মির্জা গালিব সতেজসহ তার বন্ধুদের আর্জেন্টিনার জার্সি পরা ছবিগুলো পোস্ট করেছি।