Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ৭১ টেলিভিশনের ১৫ বছরে পদার্পণ উদযাপন

এখন সময়: রবিবার, ২১ জুন , ২০২৬, ১১:০২:১৪ পিএম

নিজস্ব প্রতিবেদক : আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে যশোরে উদযাপিত হয়েছে ৭১ টেলিভিশনের ১৪ বছর পূর্তি ও ১৫ বছরে পদার্পণ। এ উপলক্ষে শনিবার দুপুরে যশোর সার্কিট হাউসের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাবেরুল হক সাবু। বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, স্থানীয় সরকারের উপপরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল ইসলাম, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শান্তনু ইসলাম সুমিত, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন এবং সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম উদ দৌলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান, লেখক-গবেষক ও প্রাচ্য সংঙ্গের প্রতিষ্ঠাতা বেনজিন খান, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাবলু, সংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন এবং জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদসহ গণমাধ্যমকর্মী, প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার শুভানুধ্যায়ীরা। ৭১ টিভির যশোর অফিসের স্টাফ রিপোর্টার এস এম ফরহাদ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। যশোরবাসীকে ৭১ টেলিভিশনের শুভেচ্ছা বার্তা দেন। আলোচনা শেষে কেক কেটে ৭১ টেলিভিশনের ১৪ বছর পূর্তি ও ১৫ বছরে পদার্পণ উদযাপন করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)