Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চুড়ামনকাটির আল আকসা জি এইচ ফাউন্ডেশনের সদস্য সম্মেলন অনুষ্ঠিত

এখন সময়: রবিবার, ২১ জুন , ২০২৬, ১১:০৭:৪০ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গায় আল আকসা জি এইচ ফাউন্ডেশনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদস্য সম্মেলন ও সম্মাননা সনদ প্রদান অনুষ্ঠান হয়েছে। রোববার (২১ জুন) বিএনডি বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে দিনব্যাপি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধ্য বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রবিউল ইসলাম। প্রধান অতিথি বলেন, আমরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বেকারত্ব দূর করতে বিভিন্ন প্রকল্প ও বিধবাদের সহায়তা দান করে আসছি। পাশাপাশি সামাজিক মূল্যয়ানবোধ কর্মকান্ড বাস্তবায়িত করছি। বিশেষ অতিথি ছিলেন পিটিআই অফিসার জুয়েল রানা, সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ডাক্তার রফিকুল ইসলাম, চুড়ামনকাটি প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান মিলন, কোষাধ্যক্ষ মহব্বত আলী, কবি শিমুল হোসেন প্রমুখ। এছাড়া ফাউন্ডেশনের সকল সদস্যসহ সহস্রাধিক মানুষ অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাইফুজ্জামান শিমুল। আলোচনা সভার পর বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার শেষে ৮১ জনকে সনদ প্রদান করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)