Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ছয়তলা ভবনের উদ্বোধন

এখন সময়: শনিবার, ২০ জুন , ২০২৬, ০৩:১১:৪১ পিএম

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। শিক্ষার আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি করতে অবকাঠামোর উন্নয়ন করছে। শিক্ষা আনন্দদায়ক ও শিক্ষার্থীদের মানসিকতার উন্নয়নে জন্য অবকাঠামোর কোন বিকল্প নেই। যাতে করে শিক্ষার্থীরা আনন্দদায়ক পরিবেশে মনযোগ সহকারে শিক্ষা গ্রহণ করে। শনিবার সকালে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ তলা নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ৬ কোটি টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ভবন নির্মান করা হয়। তিনি আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু বিনামূল্যে বই বিতরণ করেন নি। এইচএসসি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেন। একারনে ছেলেদের পাশাপাশি মেয়েরা এগিয়ে যাচ্ছে। আগামীতে সরকার বিশ্ববিদ্যালয় পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করবে। পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি বাড়ানো হবে। যাতে করে তারা লেখাপড়া করে নিজের যোগ্যতা দেশের উন্নয়নে কাজ করতে পারে। এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সহীলুদ্দীন। উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান মোহাম্মদ জয়নুল আবেদীন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হারীব পারভেজ প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)