Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শরণখোলায় দুর্বৃত্তের আগুনে ইজিবাইক পুড়ে ছাই, নিঃস্ব যুবক

এখন সময়: শুক্রবার, ১৯ জুন , ২০২৬, ১২:১৫:২০ এম

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় দুর্বৃত্তের আগুনে এক যুবকের স্বপ্ন পুড়ে ছাই হয়েছে। ১৮ জুন রাত তিনটার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের নলবূলি এলাকার কালিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে । যুবক রেজাউলের ধারণা দুর্বৃত্তরা তার ইজিবাইক আগুনে পুড়িয়ে দিয়েছে। আর এতে তিনি হয়েছেন এখন নিঃস্ব চোখে মুখে দেখছে অন্ধকার। ভুক্তভোগী ও এলাকাবাসীর সুত্রে জানা গেছে, উপজেলা ধানসাগর ইউনিয়নের ছোট নলবুনিয়া এলাকার বাসিন্দা রেজাউল ইসলাম লেখাপড়া শেষ করে চাকরি না পেয়ে একটি সংস্থা থেকে ঋণ নিয়ে ইজিবাইক ক্রয় করেন। আর এর থেকে যা হয় তা দিয়ে চলে তার সংসার। গত দুই-তিন দিন আগে ইজি বাইকের ব্যাটারি নষ্ট হওয়ায় ধার দেনা করে ৮০ হাজার টাকা দিয়ে নতুন ব্যাটারি স্থাপন করে রেজাউল। ১৮ জুন রাত দশটার পর ব্যাটারিতে চার্জার লাগিয়ে ঘুমিয়ে পড়েন। ভোররাতে তার মা ফজরের নামাজ পড়তে উঠেন। এ সময় তিনি দেখতে পান তার ছেলে রেজাউলের ইজিবাইক আগুনে পুড়ে ভস্মীভুত হয়েছে। এসময় তিনি হাউ মাউ করে কান্না শুরু করলে রেজাউল ঘর থেকে বেরিয়ে এসে দেখেন তার ইজিবাইক পুড়ে ছাই। তার ধারণা দুর্বৃত্তরা তাকে নিঃস্ব করার জন্য এ আগুন দিয়েছেন। ইতিমধ্যে তিনি টেকনিশিয়ান এনে দেখিয়েছেন যে চার্জার দিয়ে তিনি ইজিবাইকে চার্জ দিয়েছেন সেটি ঠিক আছে অতএব ধারণা করা হচ্ছে এটি শর্ট সার্কিট থেকে লাগা আগুন নয়। তিনি বিষয়টি থানা পুলিশকে অবহিত করবেন বলে জানান। তিনি আক্ষেপ করে বলেন লেখাপড়া শিখে চাকরি না পেয়ে বেকারত্ব দূর করতে ইজিবাইক কিনে কোনরকম সংসার চালিয়ে আসছিলেন। তার এত বড় ক্ষতি কারা করলো তিনি তা ভেবে পাচ্ছেন না। তিনি আল্লাহর কাছে বিচার দিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)