Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

​শিশুর মেধা বিকাশের প্রত্যয়ে প্রগতি আদর্শ মাদ্রাসার ‘ট্যালেন্ট ফেস্ট ও মিনি টুর’ সম্পন্ন

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ জুন , ২০২৬, ১১:৪৯:৩৩ পিএম

​নিজস্ব প্রতিবেদক : শিশুর মেধা ও সুপ্ত প্রতিভা বিকাশের প্রত্যয় নিয়ে যশোরের বাহাদুরপুর জেস গার্ডেন পার্কে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘প্রগতি ট্যালেন্ট ফেস্ট এন্ড মিনি টুর ২০২৬’। বৃহস্পতিবার (১৮ জুন) প্রগতি আদর্শ মাদ্রাসা, যশোরের উদ্যোগে মাদ্রাসার সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও পরিচালনা পর্ষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এই ব্যতিক্রমী আয়োজন সম্পন্ন হয়। ​মাদ্রাসার সহ-সভাপতি মুন্সি নাজমুল হোসেনের সভাপতিত্বে এবং প্রিন্সিপাল কে এম আশরাফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক মাওলানা আলমগীর হোসাইনসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ। ​দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের মেধা অন্বেষণে নানামুখী ও আকর্ষণীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে অন্যতম ছিল— ​শিশুদের জন্য বুদ্ধিমত্তা যাচাইয়ের বিশেষ আয়োজন ‘পিকচার, লেটার, ডিজিট আইকিউ ট্যালেন্ট টেস্ট’। ​আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় ‘সুন্দর হাতের লেখা’ প্রতিযোগিতা। ​শিক্ষার্থীদের সৃজনশীলতা প্রকাশে ‘মায়ের কাছে চিঠি লেখা (আমার স্বপ্ন)’ প্রতিযোগিতা। ​‘মাতা-পিতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য’ বইয়ের ওপর বিশেষ কুইজ প্রতিযোগিতা। ​ছোট শিশুদের জন্য আনন্দদায়ক ‘ফুল কুড়ানো’ প্রতিযোগিতা। ​শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অভিভাবকদের জন্য ‘বাবা-মা কে সেরা’ ও ‘প্রগতি মাদরাসাই সেরা’ বিষয়ক ৩ মিনিটের সংক্ষিপ্ত বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। ​সভাপতির বক্তব্যে মুন্সি নাজমুল হোসেন বলেন, "কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, শিশুদের মানসিক বিকাশ ও নৈতিক চরিত্র গঠনে এ ধরনের সহ-শিক্ষা কার্যক্রম অত্যন্ত জরুরি।" ​মাদ্রাসার প্রিন্সিপাল কে এম আশরাফুল ইসলাম আয়োজনে সহযোগিতার জন্য সকল শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং আগামীতেও প্রগতি আদর্শ মাদ্রাসা শিশুদের মেধা বিকাশে এমন ব্যতিক্রমী ধারা বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)