Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

প্রতিমন্ত্রী অমিতের প্রচেষ্টায় উপশহরে দীর্ঘদিনের রাস্তার সমস্যা ও ই-ব্লকে জলাবদ্ধতা দুর হচ্ছে

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ জুন , ২০২৬, ১১:১০:৩০ পিএম

মিরাজুল কবীর টিটো : যশোর উপশহর তিন ব্লকের বাসিন্দাদের রাস্তার সমস্যা ও ইব্লকের ১০ বছরের জলাবদ্ধতার সমস্যা দুর হচ্ছে। স্থানীয় ক্লাব মোড়ের চৌধুরী কমিউনিটি সেন্টারের সামনের রাস্তা দিয়ে চলাচলের সুবিধার্থে আরসিসি ঢালাই কাজ শুরু করা হয়েছে। অন্যদিকে ইব্লকে জলাবদ্ধতা দুর করণে আগামী সপ্তাহ থেকে ড্রেন নির্মাণ কাজ শুরু করা হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বিদ্যুৎ, জ¦ালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের অনুকূলে বরাদ্দকৃত টাকায় কাজ করা হচ্ছে বলে জানান সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা ইয়ারুল হক। এলাকাবাসি জানান, ১০ বছর ধরে উপশহর ক্লাব মোড়ের চৌধুরী কমিউনিটি সেন্টারের সামনের রাস্তা চলাচলের অনুপযোগী। রাস্তায় ছোট বড় গর্তের সৃষ্টি হওয়ায় বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ২০১৯ সালে জলাবদ্ধতা দুরকরণের লক্ষ্যে রাস্তার সামনে হাউজিং এস্টেট কালভার্ট নির্মান করে। সেটা কোন কাজে আসেনি। রাস্তার তুলনায় কালভার্ট উচু হওয়ায় জলাবদ্ধতা বেশি হয়। ওই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে এলাকাবাসিকে দুর্ভোগে পড়তে হয়। অন্যদিকে ই-ব্লকের পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। জলাবদ্ধতার পানি বাড়ির ভেতরে প্রবেশ করে। তখন ব্লক বাসিদের দুর্ভোগ পোহাতে হয়। এ সমস্যা সমাধানের দাবীতে ব্লকবাসি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। এ সমস্যার কথা শোনার পর বিদ্যুৎ, জ¦ালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের প্রচেষ্টায় সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে। একাজ বাস্তবায়ন করছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। উপশহর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হোসেন জানান- এলাকার বড় সমস্যার কথা বিদ্যুৎ, জ¦ালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে জানানো হয়। এটা শোনার পর তার প্রচেষ্টায় উপশহর ক্লাব মোড়ের চৌধুরী কমিউনিটি সেন্টারের সামনে রাস্তায় আরসিসি ঢালাই কাজ শুরু করা হয়েছে। ই ব্লকের জলাবদ্ধতা দুর করণে ড্রেন নির্মাণ কাজ শুরু করা হবে। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা ইয়ারুল হক জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বিদ্যুৎ, জ¦ালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের অনুকূলে বরাদ্দকৃত টাকায় উপশহরের সমস্যা সমাধানে উন্নয়ন কাজ শুরু করা হয়েছে। কাজে মধ্যে উপশহর ক্লাব মোড়ের চৌধুরী কমিউনিটি সেন্টারের সমানে রাস্তায় ৪৬ মিটার লম্বা ও ৫ মিটার চওড়া আরসিসি ঢালাই দেয়ার কাজ শুরু করা হয়েছে। এ কাজে ব্যয় হবে ৫ লাখ টাকা। ই-ব্লকের জলাবদ্ধতা দুরকরণে লক্ষ্যে ৫ লাখ টাকা ব্যয়ে ড্রেন নির্মান করা হবে। ড্রেন নির্মাণ করা হবে স্কুল মাঠের মধ্যদিয়ে সোনারী ব্যাংকের জমির পাশ হয়ে শিশু হাসপাতালের পাশের ড্রেনের সাথে সংযুক্ত করা হবে। আগামী সপ্তাহে ড্রেন নির্মাণ কাজ শুরু করা হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তত্তাবধানে এ দুটি কাজ সম্পন্ন করা হবে। উপশহরের রবিউল ইসলাম রবি জানান, উপশহর ক্লাব মোড়ের রাস্তার কাজ করাটা ভাল উদ্যোগ। বৃষ্টি হলে রাস্তায় জলাবদ্ধা সৃষ্টি হলে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। সেই সমস্যা আর থাকবে না। একই কথা জানান বাবুল নামে আরেক মুদি দোকানদার।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)