Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মেয়ের বাড়ি যাওয়ার পথে লাশ হলো মহিউদ্দিন

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ জুন , ২০২৬, ১০:৪৩:০১ পিএম

নিজস্ব প্রতিবেদক : মেয়ের বাড়ি যাওয়া হলোনা বৃদ্ধ মহিউদ্দিনের(৫৫)। পথেই অটোভ্যান উল্টে পুকুরে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের সাজিয়ালী গ্রামে দুর্ঘটনাটি ঘটে।নিহত মহিউদ্দিন ঝিকরগাছা উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মহিউদ্দিনের মেয়ে বিয়ের বিয়ে হয়েছে সাজিয়ালী গ্রামের নজির উদ্দিনের ছেলে মিলন হোসেনের সাথে। বৃহস্পতিবার বিকেলে মেয়ের বাড়িতে যাওয়ার জন্য তিনি রওনা হন। স্থানীয় আমবটতলা বাজার থেকে তিনি মেয়ের বাড়িতে যাওয়ার জন্য অটোভ্যানে ওঠেন। পথিমধ্যে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির পিছনে পৌঁছালে ভ্যানটি রাস্তার পাশে পুকুরের মধ্যে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে জামাই বাড়ির লোকজন লাশ উদ্ধার করে গ্রামের বাড়িতে পাঠান। এ বিষয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রউফ জানান, আমাদের কাছে কেউ জানায়নি। আমরা লোক মুখে শুনেছি। এদিকে গ্রামবাসীর অভিযোগ, সাজিয়ালী গ্রামের প্রভাবশালী হযরত আলী সরকারি রাস্তার পাশ থেকে জোরপূর্বক বালু উত্তোলন করে বিশাল বড় গর্ত তৈরি করে। সেই গর্তে পড়েই বৃদ্ধ মহিউদ্দিন মারা গেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)