Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ভূমি অফিসের দাখিলা বইয়ের পাতা গায়েব ও দুর্নীতির দায়ে

মহেশপুর নেপা ইউনিয়ন অফিস সহায়ক ভাস্করের ২৭ বছর কারাদণ্ড

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ জুন , ২০২৬, ১০:৫৪:১৬ পিএম

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের মহেশপুরের নেপা ইউনিয়ন ভূমি অফিসে দাখিলা বইয়ের পাতা ছিঁড়ে নেয়ার দায়ে সাবেক অফিস সহায়ক রেজাউল হক ভাস্করকে ২৭ বছর কারাদণ্ড ও আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। বৃহস্পতিবার বিশেষ দায়রা জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এক রায়ে সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত ভাস্কর উপজেলার পান্তাপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামি ভাস্কর নেপা ইউনিয়ন ভূমি অফিসে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। ২০১৬ সালের ১৬ নভেম্বর নেপা ইউনিয়ন ভূমি অফিসে ব্যবহৃত ৭৫/২০১৬-১৭ নম্বর দাখিলা বই থেকে বিভিন্ন সিরিয়ালের মোট আটটি পাতা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গোপনে ছিঁড়ে নেয় কে বা কারা। পরবর্তীতে ২৯ নভেম্বর অফিসে দাখিলা বই পরীক্ষা করতে গিয়ে বিষয়টি ধরা পড়ে। জানাজানি হলে অফিসের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করলে অফিস সহায়ক রেজাউল হক ভাস্কর দাখিলা বইয়ের পাতা ছিঁড়ে নেয়ার কথা স্বীকার করেন। সহকারী কমিশনার (ভূমি), মহেশপুরের নির্দেশনায় সংশ্লিষ্ট কর্মকর্তারা ও পুলিশ সদস্য আসামি ভাস্করের বাড়িতে অভিযান চালিয়ে কয়েকটি দাখিলার কপি স্বেচ্ছায় হস্তান্তর করেন ও কয়েকটি কপি ছিঁড়ে ফেলেছে বলে জানান। এছাড়া ভাস্করের কক্ষ থেকে দুইটি ডি.সি.আর কপি এবং বিভিন্ন ব্যক্তির নামে ব্যবহৃত গুরুত্বপূর্ণ সিলমোহর, টাকা উদ্ধার করা হয়। সরকারি নথিপত্র ও সম্পদ আত্মসাৎ এবং বিনষ্ট করার ভাস্করকে আসামি করে নেপা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা শাহজাহান আলী। এ মামলা তদন্ত শেষ দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারী পরিচালক রিজিয়া খাতুন মামলার তদন্ত শেষে আসামি রেজাউল হক ভাস্করকে অভিযুক্ত করে ২০১৮ সালের ১৯ মার্চ ঝিনাইদাহ জেলা জজ আদালতে চার্জশিট জমা দেন। পরবর্তীতে মামলাটি বিচারের জন্য যশোর বিশেষ জজ আদালতে পাঠানো হয়। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি রেজাউল হক ভাস্করের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৬১ ধারায় দুই বছর সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানা অনাদের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৪৬৭ ধারায় দশ বছর সশ্রম কারাদণ্ড ৫ হজার টাকা জরিমানা অনাদায় আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪৬৮ ধারায় তিন বছর সশ্রম কারাদণ্ড ২ হাজার টাকা জরিমানা অনাদের তিন মাসের কারাদণ্ড, ২০৪, ৪৭১, ৪৮৫, ৪৮৮ ধারায় দুই বছর করে সশ্রম কারাদণ্ড ২ হাজার টাকা করে জরিমানা অনাদের আরো তিন মাস করর বিনাশ্রম করাদণ্ড ২০১ ধারায় তিন বছর সশ্রম কারাদণ্ড করিমনা আদাই আরো তিন মাসের বিনাশ্রম করাদণ্ড ও দুর্নীতি দমন প্রতিরোধ আইনের ৫(২) ধারায় আরো তিন বছর সংশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। রায় সাজা একই সাথে চলবে বলে উল্লেখ করা হয়েছে। সাজাপ্রাপ্ত রেজাউল হক ভাস্কর পলাতক রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)