Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒কেকেবিএইউতে সেমিনারে বক্তারা

খানবাহাদুর আহ্ছানউল্লা শিক্ষা, মানবিকতা ও নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ জুন , ২০২৬, ১০:১১:০৮ পিএম

প্রেসবিজ্ঞপ্তি : খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ১৮ জুন (বৃহস্পতিবার) ‘অবিভক্ত বাংলায় শিক্ষা ও সমাজ সংস্কারে খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর অবদান’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। স্থানীয় অভিজাত হোটেল দি গ্রান্ড খুলনার সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. গোলাম রহমান। তিনি বলেন, খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) জীবনব্যাপী মানবকল্যাণে কাজ করে গেছেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণই ছিল তার অভীষ্ট। শিক্ষা, সামাজিক ও আত্মিক উন্নয়নে তাঁর নিবেদিতপ্রাণ ভূমিকা আমাদের জন্য অনুস্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, মানবকল্যাণে তার প্রতিষ্ঠিত ঢাকা আহ্ছানিয়া মিশন সারা দেশে জনহিতৈষী কর্মযজ্ঞে নিবেদিত। দেশের বিপুল জনগোষ্ঠী এই মিশনের নানামুখী প্রচেষ্টায় শিক্ষা, স্বাস্থ্য, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আর্থ-সামাজিকভাবে উপকৃত ও পুনর্বাসিত হচ্ছে। তিনি আরও বলেন ঢাকাস্থ আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়কে মানসম্মত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা নেয়া হচ্ছে। তিনি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের প্রতি নীতি-নৈতিকতাকে সমুন্নত রেখে যুগের চাহিদা অনুযায়ী জ্ঞানার্জনের জন্য আহ্বান জানান। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. এম.এ. জলিল। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. এস.এম. খলিলুর রহমান। তিনি খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর স্মৃতিচারণ করে তার জীবন ও কর্ম এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের কার্যক্রম সম্পর্কে দুইটি পৃথক নিবন্ধ উপস্থাপন করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং অতিথিবৃন্দের মধ্যে তাঁর এই দুইটি উপস্থাপনা বিপুলভাবে সমাদৃত হয় এবং সংশ্লিষ্ট ব্যাপারে সম্যক ধারণা লাভে সহায়তা করে। সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। তিনি বলেন, কেকেবিএইউকে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করছি। শিক্ষার্থীদের মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে নিজেদেরকে মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার উপরে জোর দিয়ে তিনি বলেন এটা তাদের জীবনের সর্বক্ষেত্রে কাজে লাগবে। খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) জীবনী পাঠ করলে আমরা তার মানবিক গুণাবলি দেখতে পাই। কেকেবিএইউ’র আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান। সেমিনারটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ মুঈন উদ্দিন এবং দোয়া পরিচালনা আইকিউএসি’র অপর অতিরিক্ত পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন আইএসএলএম বিভাগের প্রভাষক মোঃ নাজিম। উক্ত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। মূখ্য আলোচকের বিষয়ভিত্তিক উপস্থাপনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)