Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই

এখন সময়: বুধবার, ১৭ জুন , ২০২৬, ০৪:৪৫:৫৪ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরে ইজিবাইক চালক ইমরান হোসেনকে (৩৫) অচেতন করে ইজিবাইক ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা৷ বুধবার (১৭ জুন) বেলা ১১ টার দিকে শহরের ঘোপ সেন্ট্রাল রোডে এ ঘটনাটি ঘটে। ইমরান ঘোপ নওয়াপাড়া রোডের মৃত বাবুর আলী লস্করের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন৷ জানা গেছে, ইমরান সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। বেলা ১১ টার দিকে তিনি ঘোপ সেন্ট্রাল রোডের রাজুর মোড়ে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। মিলন নামে পথচারী তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়দের ধারণা, যাত্রীবেশী দুর্বৃত্তরা রিপনকে অজ্ঞান করে ইজিবাইক ছিনিয়ে নিয়ে গেছে। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা.বিচিত্র মল্লিক জানান, পুরুষ মেডিসিন ওয়ার্ডে ইমরানের চিকিৎসা চলছে। চেতনানাশক ওষুধের মাধ্যমে তাকে অচেতন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)