Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর সদরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

এখন সময়: বুধবার, ১৭ জুন , ২০২৬, ০৪:৩১:৫১ পিএম

​নিজস্ব প্রতিবেদক : জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি ও টেকসই কৃষি ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে যশোর সদরে শুরু হয়েছে ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা’। গতকাল বুধবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ​সদর উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। ​প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "জলবায়ু পরিবর্তনের বর্তমান পরিস্থিতিতে কৃষি খাতে আধুনিক ও স্মার্ট প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। এই মেলায় প্রদর্শিত প্রযুক্তিগুলো ব্যবহারের মাধ্যমে আমাদের কৃষকরা সরাসরি উপকৃত হবেন। এটি শুধু উৎপাদনই বাড়াবে না, বরং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের কৃষি ব্যবস্থাকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" ​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিয়া সুলতানা। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদার খান, সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন এবং সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু। ​বিএনপি নেতা আনজুরুল হক খোকন তাঁর বক্তব্যে বলেন, সরকারের উন্নয়ন প্রকল্পের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কৃষি বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এই মেলা সেই লক্ষ্য অর্জনে একটি কার্যকর ভূমিকা রাখবে। ​সভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন ঘোষ, বিআরডিবি পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, অতিরিক্ত কৃষি অফিসার অরুণ রায়, কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদুর রহমান এবং সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক প্রমুখ। ​আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত মেলার বিভিন্ন প্রযুক্তিগত স্টলগুলো ঘুরে দেখেন। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষক-কিষানিরা উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)